×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড

২০২৬ নভেম্বর ২৭ ১৮:৪১:৩৯

জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারে নির্দিষ্ট নিয়ম জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীরা নির্ধারিত আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তালিকার বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকছে না। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ক্যালকুলেটরগুলোর মডেল হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা। ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।

যে দিন যে পরীক্ষা

শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়ভিত্তিক পরীক্ষার সময়সূচি হলো—

তারিখবারবিষয়
৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলা
১০ ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি
১৩ ডিসেম্বর রোববার গণিত
১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

তাই পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টিও নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত তালিকার বাইরে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে গেলে তা ব্যবহারের অনুমতি পাওয়া যাবে না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত