×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মাসে ১,৫৮৩ ইউরো বেতনে অস্ট্রিয়ায় ইন্টার্নশিপের সুযোগ

২০২৬ নভেম্বর ২৬ ১২:২৩:৩৬

মাসে ১,৫৮৩ ইউরো বেতনে অস্ট্রিয়ায় ইন্টার্নশিপের সুযোগ

পার্থ হক: অস্ট্রিয়ায় গবেষণার সুযোগ দিচ্ছে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়া (আইএসটিএ)। প্রতিষ্ঠানটির ২০২৭ সালের বৈজ্ঞানিক ইন্টার্নশিপ কর্মসূচিতে বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত ইন্টার্নরা মাসে ন্যূনতম ১ হাজার ৫৮৩ ইউরো গ্রস বেতন পাবেন। এ কর্মসূচিতে আবেদনের জন্য কোনো ফি লাগবে না এবং নির্দিষ্ট কোনো শেষ সময়ও নেই। সারা বছরই আবেদন করা যাবে।

ইন্টার্নশিপের বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়া (আইএসটিএ)।

ইন্টার্নশিপের ধরন: বছরব্যাপী বৈজ্ঞানিক ইন্টার্নশিপ।

মেয়াদ: ২ থেকে ১২ মাস।

আবেদনের যোগ্যতা: বিশ্বের সব দেশের নাগরিক।

আবেদন ফি: নেই।

আবেদনের শেষ সময়: নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সারা বছর আবেদন গ্রহণ করা হবে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত ইন্টার্নরা মাসে ন্যূনতম ১ হাজার ৫৮৩ ইউরো গ্রস বেতন পাবেন। পাশাপাশি আইএসটিএর সঙ্গে তাঁদের কর্মসংস্থান চুক্তি হবে। অভিজ্ঞ গবেষকদের তত্ত্বাবধানে গবেষণার কাজ করার সুযোগও থাকবে।

গবেষণার ক্ষেত্র

এ কর্মসূচিতে গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ডেটা বিজ্ঞান ও বৈজ্ঞানিক গণনা, স্নায়ুবিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞান-সংশ্লিষ্ট উপাদানবিজ্ঞানসহ বিভিন্ন আন্তবিষয়ক ক্ষেত্রে গবেষণার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে প্রাকৃতিক বিজ্ঞান, গণিত, কম্পিউটার বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। সাম্প্রতিক স্নাতকেরাও আবেদন করতে পারবেন।

এ ছাড়া কমপক্ষে দুই মাস ইন্টার্নশিপ করার জন্য প্রস্তুত থাকতে হবে। সংশ্লিষ্ট গবেষণার বিষয়ে আগ্রহ এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহীরা আইএসটিএর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইন্টার্নশিপ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা:https://www.ista.ac.at/

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ১ হাজার ৫৮৩ ইউরো গ্রস বেতন। অর্থাৎ, কর ও অন্যান্য প্রযোজ্য কর্তন এর অন্তর্ভুক্ত নয়। এ ছাড়া ইন্টার্নশিপের সুযোগ সংশ্লিষ্ট গবেষণা দলের অর্থায়ন ও অনুমোদনের ওপর নির্ভরশীল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ