ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
হংকংয়ে পিএইচডির সুযোগ, মিলবে মাসিক বৃত্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের জন্য পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং সরকার। ‘হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম (এইচকেপিএফএস) ২০২৭-২৮’-এর আওতায় হংকংয়ের আটটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৪০০ জন শিক্ষার্থীকে এই ফেলোশিপ দেওয়া হবে। এ বৃত্তির জন্য আবেদন করতে কোনো ফি লাগবে না। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।
ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ২৮ হাজার ৭০০ হংকং ডলার ভাতা পাবেন। বছরে এই ভাতার পরিমাণ ৩ লাখ ৪৪ হাজার ৪০০ হংকং ডলার। এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণ ও গবেষণাসংশ্লিষ্ট ভ্রমণের জন্য প্রতিবছর অতিরিক্ত ১৪ হাজার ৪০০ হংকং ডলার দেওয়া হবে।
এই ফেলোশিপের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। তবে পিএইচডি সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা অনুযায়ী বাড়তি অর্থায়ন করতে পারে।
আটটি বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো সিটি ইউনিভার্সিটি অব হংকং, হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, লিংনান ইউনিভার্সিটি, দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং, দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং দ্য ইউনিভার্সিটি অব হংকং।
বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডি করতে আগ্রহীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রথমে রিসার্চ গ্র্যান্টস কাউন্সিলের (আরজিসি) এইচকেপিএফএস ইলেকট্রনিক সিস্টেমে প্রাথমিক আবেদন জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি এইচকেপিএফএস রেফারেন্স নম্বর পাওয়া যাবে। এরপর পছন্দের বিশ্ববিদ্যালয় ও পিএইচডি প্রোগ্রামে আলাদাভাবে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। এ সময় আবেদনে প্রাপ্ত রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে।
একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি পিএইচডি প্রোগ্রাম বেছে নিতে পারবেন। এ ক্ষেত্রে একই বিশ্ববিদ্যালয়ের দুটি প্রোগ্রাম অথবা দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে আবেদন করা যাবে।
ফেলোশিপের যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানা যাবে হংকং ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিটির ওয়েবসাইটে:https://www.ugc.edu.hk/eng/rgc/funding_opport/hkpfs/
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্কসংকেত