ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৭ সম্পর্কে বিস্তারিত জানুন
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: ডেনমার্কে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক (এসডিইউ)। বিশ্ববিদ্যালয়টির ‘ড্যানিশ গভর্নমেন্ট স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মাস্টার্স পর্যায়ে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ পাবেন। সেপ্টেম্বর ২০২৭ সেশনে ভর্তির জন্য আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৭।
এই বৃত্তি মূলত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ)-এর বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য। তবে বিশ্ববিদ্যালয়ের সব মাস্টার্স প্রোগ্রামে এ বৃত্তির সুযোগ নেই। এটি নির্দিষ্ট কিছু প্রকৌশল বিষয়ে প্রযোজ্য।
বৃত্তির আওতাভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে:
- এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং - ইলেকট্রনিকস/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
- এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং - মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
- এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং - মেকাট্রনিকস
বৃত্তির সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ পাবেন। তবে ২০২৭ সালের জন্য মাসিক ভাতার বিষয়টি এখনো নিশ্চিত নয়। তাই আবেদনকারীদের এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নির্দেশনা যাচাই করে নেওয়া প্রয়োজন।
আবেদনের আগে যা জানা জরুরি
আবেদনের আগে সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তি যোগ্যতা, বৃত্তির শর্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। বৃত্তির আওতাভুক্ত বিষয় ও অন্যান্য শর্তে পরিবর্তন থাকতে পারে। তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃত্তির বিস্তারিত তথ্য জানা যাবে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের অফিশিয়াল ওয়েবসাইটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল