×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

২০২৬ নভেম্বর ২৯ ২০:৫৭:২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। টানা চার দিন পরীক্ষা চলার পর ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের বৃত্তি পরীক্ষা।

রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ সমন্বয় করে নতুন সময়সূচি মাঠপর্যায়ে পাঠিয়েছে অধিদপ্তর।

নতুন সূচি অনুযায়ী, প্রথম দিন ২৮ ডিসেম্বর (সোমবার) বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) নেওয়া হবে ইংরেজি পরীক্ষা। ৩০ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা।

পরীক্ষার শেষ দিন ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ