×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে এনওসি পেতে শিক্ষার্থীদের মানতে হবে যেসব নিয়ম

২০২৬ নভেম্বর ২৯ ১৪:৫০:৫৭

চবিতে এনওসি পেতে শিক্ষার্থীদের মানতে হবে যেসব নিয়ম

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের অনাপত্তি সনদ (এনওসি) পেতে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে। যথাযথভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ‘স্টুডেন্টস এনওসি’ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে এনওসি পাওয়ার জন্য শিক্ষার্থীদের আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যই কেবল ‘স্টুডেন্টস এনওসি’ প্রযোজ্য হবে। এ জন্য নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। যথাযথভাবে পূরণ করা ফরমে আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের সভাপতি অথবা ইনস্টিটিউটের পরিচালকের সুপারিশ ও স্বাক্ষর নিতে হবে।

আবেদনের সঙ্গে নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি জমা দিতে হবে। এ ছাড়া শিক্ষার্থীর স্টুডেন্টস আইডি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মসনদ এবং পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।

এ ছাড়া ভ্রমণের উদ্দেশ্য বা ‘Purpose of Travelling’-এর সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ-সংক্রান্ত একটি প্রত্যয়নপত্রও আবেদনের সঙ্গে দিতে হবে, যাতে সংশ্লিষ্ট বিভাগের সভাপতি অথবা ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষর থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদন যথাযথভাবে প্রক্রিয়াকরণ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমোদন ও স্বাক্ষরক্রমে শিক্ষার্থীকে ‘স্টুডেন্টস এনওসি’ ইস্যু করা হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত