ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ইউপি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৯ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন সিইসি।
তিনি বলেন, ইসির আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় কমিশন মনে করে, দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির বিষয়ে দলগুলো একমত।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, এ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। তবে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
সম্মিলিতভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় জানিয়ে সিইসি বলেন, এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। ভোটে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। নির্বাচনের প্রতিটি ধাপে একইভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করতে চায়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল