×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাসে আগুন

২০২৬ নভেম্বর ২৯ ০০:৫৫:৪৬

এবার দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানী ঢাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিরপুরে দুটি বাসে আগুন দেওয়ার পর এবার দৈনিক বাংলা মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন লাগলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে দৈনিক বাংলা মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১২টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে একই দিন রাত ১১টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটির নাম-পরিচয় জানা যায়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত