×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

২০২৬ নভেম্বর ২৮ ২১:১১:১৩

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের প্রতিষ্ঠানটির অফিসে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেয়ালে লাগে। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান উপপুলিশ কমিশনার।

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত