ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সুইডেন আসলামের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে আজ সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)–এর উপপরিদর্শক (এসআই) ইরফান খান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২২ নভেম্বর তাঁকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। পরদিন ২৩ নভেম্বর আদালত তাঁর প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান টিটন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপের মাধ্যমে তাঁর কথা হতো। এসব কথোপকথনে টিটন বড় ভাইকে বলতেন, তিনি তাঁর অনেক আর্থিক ক্ষতি করেছেন। এখন চেষ্টা করছেন, যাতে পরিবারের আর কোনো বদনাম না হয়। ভালোভাবে কাজ করে জীবনযাপন করতে চান বলেও জানিয়েছিলেন তিনি। ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানান টিটন। সে সময় তিনি বলেছিলেন, ইনশাআল্লাহ, মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন।
মামলার বিবরণে আরও বলা হয়, ২৬ এপ্রিল টিটন ফোন করে রিপনকে জানান, এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙ্গারী রনিদের সঙ্গে বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে তাঁর বিরোধ চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন রিপনকে জানান, তাঁরা তাঁকে ডাকছেন। উভয় পক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করার কথা বলেন তিনি।
এরপর ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে রিপন জানতে পারেন, ঢাকা নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনের বটতলায় তাঁর ছোট ভাই টিটনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ২৯ এপ্রিল নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন রিপন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে পরিকল্পিতভাবে তাঁর ছোট ভাই খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে। অজ্ঞাতনামা সাতজনের পরিকল্পনায় এ হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শাহনেওয়াজ হলের সামনের বটতলার পাকা রাস্তায় টিটনকে পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর