ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভিসা প্রত্যাশীদের সতর্ক করল মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সময় প্রয়োজনীয় ও জরুরি কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা সাক্ষাৎকারের যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে আবেদনকারীদের প্রতি এ আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বার্তায় এ বিষয়ে আবেদনকারীদের সতর্ক করা হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থান ও ভ্রমণের যাবতীয় ব্যয় বহনের মতো আর্থিক সক্ষমতা আবেদনকারীর রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। স্বাভাবিক ভ্রমণ ও অবস্থানের খরচের পাশাপাশি যাত্রাপথে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসাসেবার প্রয়োজন দেখা দিলে সেই ব্যয় বহনের প্রস্তুতিও থাকতে হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য দেশটির সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে হবে না—এমন বিষয় প্রমাণের জন্য প্রয়োজনীয় নথিপত্র সাক্ষাৎকারের সময় সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
ভিসা সাক্ষাৎকারে আর্থিক সক্ষমতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি-সংক্রান্ত প্রমাণ উপস্থাপনের বিষয়েও আবেদনকারীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে দূতাবাসের বার্তায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর