×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন

২০২৬ নভেম্বর ২৮ ১০:০৩:২৯

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাসটির চালক ও সহকারীর ভাষ্য, যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুই যুবক আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনে বাসটির বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘলা পরিবহনের বাসটি শুক্রবার রাতে ভুলতা গাউছিয়া এলাকা থেকে যাত্রী নিয়ে ঢাকার গুলিস্তানের উদ্দেশে রওনা হয়। বাসটিতে তখন ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের ১০ তলা-সংলগ্ন এলাকা থেকে আরও দুই যুবক বাসে ওঠেন। সাধারণ যাত্রীর মতো তাঁরা বাসের পেছনের দিকে গিয়ে বসেন।

বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন ধরে মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে ওই দুই যুবক নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে তাঁরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

বাসটির সহকারী তানজিল বলেন, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে তাঁরা ঢাকার দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১০ তলা-সংলগ্ন এলাকা থেকে দুই যুবক বাসে উঠে পেছনের আসনে বসেন। মৌচাক ইউটার্নের সামনে তাঁরা নেমে যাওয়ার পরপরই বাসে আগুন ধরে যায়। এ সময় অন্য যাত্রীরা চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যান।

ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায় বলে জানিয়েছেন বাসমালিক সিফাত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বাসে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত