×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে টানা চার দিনের ছুটির সুযোগ 

২০২৬ নভেম্বর ২৭ ২০:৫৬:৩৩

ডিসেম্বরে টানা চার দিনের ছুটির সুযোগ 

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ আসছে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে মাঝের এক দিন ছুটি নিতে পারলেই এ অবকাশ উপভোগ করতে পারবেন তারা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস। এর পরের দুই দিন ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি। তবে মাঝখানে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। এই দিন এক দিনের ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

তবে এ সুযোগ সব সরকারি চাকরিজীবীর জন্য নয়। যেসব সরকারি কর্মীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, কেবল তারাই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিনের অবকাশ পাবেন।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর নয়।

ফলে বেসরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি পাওয়ার বিষয়টি প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে এই সুযোগ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত