×

ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)

২০২৬ নভেম্বর ২২ ০৮:৩২:৩৪

আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দামে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে আরও ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে এক বছর পর প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ টাকার নিচে নেমেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে নতুন দামের ঘোষণা দেয় বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন এই দাম আজ রোববার থেকে কার্যকর হবে।

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে এর দাম দাঁড়াবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

এ নিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে মোট ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ টাকা ছাড়িয়ে যায়। ওই মাসে এক দফা কমে ২৯ অক্টোবর দাম আবার ২ লাখ টাকার নিচে নেমেছিল। তবে এরপর থেকে স্বর্ণের দাম ২ লাখ টাকার বেশি ছিল।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছেছিল। এটিই এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর বিভিন্ন সময়ে দাম বাড়া-কমার মধ্য দিয়ে লেনদেন চললেও চলতি নভেম্বর থেকে ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। সর্বশেষ এই দরপতনের ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম আবারও ২ লাখ টাকার নিচে নেমে এসেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত