ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
‘স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে সশস্ত্র বাহিনী’
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের অধীনে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও তাঁরা এ কার্যক্রম অব্যাহত রাখবেন।
তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে শত্রু বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। তিন বাহিনীর এই সম্মিলিত অভিযান মুক্তিযুদ্ধের গতিকে ত্বরান্বিত করে। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ছাড়াও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য দেন।
এ সময় ঘাঁটির এয়ার অধিনায়ক, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। পরে সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যান্ড ড্রিল পরিবেশনা ও আকর্ষণীয় মহড়া দিবসটির উদযাপনে বিশেষ মাত্রা যোগ করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ