ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মজুরি প্রস্তাব না দিলে আইন অনুযায়ী পদক্ষেপ: বোর্ড চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আগামী ২৩ নভেম্বর (সোমবার) মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেবে বলে আশা প্রকাশ করেছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
আজ শনিবার বিকেলে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ তারিখে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যা আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে বোর্ড প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে।’
এর আগে মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। এ সময় তাঁরা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে চেয়ারম্যান জানান, মজুরি নির্ধারণের বিষয়ে শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের প্রত্যাশা এবং তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যদের তথ্য সংগ্রহের পাশাপাশি মালিকপক্ষের সুবিধা-অসুবিধাও বিবেচনায় নেওয়া হচ্ছে।
এর আগে বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং মালিকপক্ষের অসহযোগিতার আশঙ্কা তৈরি হয়েছিল। এ বিষয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছিল। বোর্ডের ওপর কোনো পক্ষেরই চাপ নেই।
নতুন মজুরি কার্যকরের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, গত ১ নভেম্বর বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ডের হাতে ছয় মাস অর্থাৎ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে। তবে মালিক ও শ্রমিক উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে একমত হয়েছেন। সবার প্রত্যাশা, আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ