ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কেমোথেরাপি দিয়েও আ.লীগকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: ক্যানসারে আক্রান্ত আওয়ামী লীগকে কেমোথেরাপি দিয়ে রক্ষা করা যাবে না। চলতি ডিসেম্বরে দলটি চিরবিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন, তিনি ক্যানসারে আক্রান্ত। এ কারণে নেত্রী তাঁকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন। অতীতেও শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত বলে আলোচনা ছড়িয়েছিল। শেষ পর্যন্ত এমন কথাও শোনা যেতে পারে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাঁকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে। হয়তো কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ অন্য পলাতক নেতারাও দাবি করবেন, নেত্রী তাঁদের দেশে ফিরতে নিষেধ করেছেন। সে ক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরতে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে।
রাশেদ আরও লেখেন, এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা দেশে না ফিরলেও ভবিষ্যতে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রচারণা চালু রাখা যাবে। আর যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামের দলটি ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেবে। কোনো কেমোথেরাপি দিয়েই আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ