ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
অপরাধীরা কারাগারে থাকলে মানুষ শান্তিতে থাকবে: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারি, জুয়াড়ি ও নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গ্রাম-পুলিশকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অপরাধীরা জেলে থাকলে এলাকাবাসী শান্তিতে থাকবে।’
শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে গ্রাম-পুলিশ সদস্যদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কর্মকাণ্ডের মধ্যে অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো, মানুষ হত্যা এবং বাস ও থানায় আগুন দেওয়ার মতো নাশকতা রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে গ্রাম-পুলিশকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
তিনি বলেন, গ্রাম-পুলিশ সরকারি পোশাকধারী সদস্য। তাই তাঁদের মনোবল শক্ত রাখতে হবে। কোনো এলাকায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেলে ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ করে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
নান্দাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম-পুলিশের ভূমিকার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে থানার পুলিশ সদস্য রয়েছেন ৬০ থেকে ৬৫ জন। অন্যদিকে গ্রাম-পুলিশ রয়েছেন ১৩০ জন। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মাদক কারবারি ও জুয়াড়িদের চিহ্নিত করতে হবে। তবে তাঁদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না; বরং পুলিশের হাতে তুলে দিতে হবে।
মাদক কারবারি ও সেবনকারীদের সামাজিকভাবে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক না রেখে তাঁদের আইনের আওতায় আনতে হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গ্রাম-পুলিশের দায়িত্ব ও সততার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সহযোগিতা করার মতো কোনো অনিয়ম বরদাশত করা হবে না। দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রেখে গ্রাম-পুলিশকে সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।
এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও গ্রাম-পুলিশের ১০২ জন সদস্য উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত