ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ‘ব্রাঞ্চ ম্যানেজার, দাবি’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী, কেবল বাংলাদেশি নাগরিকেরা আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ব্রাঞ্চ ম্যানেজার, দাবি (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে বিজনেস বা ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষুদ্রঋণ কার্যক্রম—ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও ঋণগ্রহীতা নির্বাচন—সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে প্রার্থীর।
এ ছাড়া আর্থিক ব্যবস্থাপনা, নগদ অর্থ পরিচালনা, শাখা পর্যায়ের বাজেট প্রণয়ন ও লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি দল পরিচালনা ও কার্যকর যোগাযোগের দক্ষতাও প্রয়োজন।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরিটি প্রজেক্ট স্টাফের (ফুল টাইম) আওতাভুক্ত। কর্মস্থল ঢাকা (ব্র্যাক ফিল্ড অফিস)। নির্বাচিত প্রার্থীকে একটি শাখার সার্বিক দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন দেওয়া হবে। পাশাপাশি উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থী।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই ব্র্যাক কোনো ধরনের ফি গ্রহণ করে না।
আবেদনের শেষ তারিখ ২১ নভেম্বর ২০২৬।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)