×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বিকাশে জেনারেল ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত

২০২৬ নভেম্বর ১৪ ১২:৪৪:৪৩

বিকাশে জেনারেল ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজার পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। গত ১২ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বিকাশ লিমিটেড

পদের নাম: জেনারেল ম্যানেজার

বিভাগ: সেক্রেটারিয়াল অ্যান্ড করপোরেট গভর্ন্যান্স

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর (এলএলবি/এলএলএম) ডিগ্রি।

অভিজ্ঞতা: ১৩ থেকে ১৫ বছর

অন্যান্য যোগ্যতা: কোম্পানি সেক্রেটারি-সংক্রান্ত কার্যপদ্ধতি, বিধিবদ্ধ পরিপালন, করপোরেট গভর্ন্যান্স ও বোর্ড প্রশাসন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। খসড়া প্রণয়ন, নথিপত্র তৈরি, গবেষণা ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে নির্ধারিত বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত