ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৩ পদে ৩৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের রাজস্ব খাতের তিন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) ও উপসচিব এস এম ফরিদ উদ্দিন স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।
আবেদন শুরুর তারিখ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ২ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
পদের নাম ও পদসংখ্যা
১. হিসাবরক্ষক: ২১টি (অস্থায়ী)। গ্রেড-১৪। বেতনস্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
২. কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী: ৯টি (স্থায়ী)। গ্রেড-১৬। বেতনস্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৩. ব্যক্তিগত সহকারী: ৩টি (অস্থায়ী)। গ্রেড-১৬। বেতনস্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
হিসাবরক্ষক পদে আবেদনের জন্য অর্থনীতি, ফাইন্যান্স, হিসাববিজ্ঞান বা অন্য কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী এবং ব্যক্তিগত সহকারী পদে আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমান পাস।
বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন
নিয়োগের জন্য মোট ১১০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বরের ৯০ মিনিটের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে।
লিখিত পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০, গণিত/পদসংশ্লিষ্ট বিষয়ে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর থাকবে। পরীক্ষায় পাসের সর্বনিম্ন নম্বর ৫০ শতাংশ।
কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী পদের প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষেরওয়েবসাইট এবংটেলিটক পোর্টালে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- এইচএসসিতে পাস করতে পারেননি প্রায় অর্ধেক পরীক্ষার্থী
- জাতীয় সংসদে ইউএনডিপির ইয়ং ফেলোশিপ, আবেদন করতে পারবেন যারা