ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিন ক্যাটাগরির পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে এসব পদ পূরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা থেকে এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ।
আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদের বিবরণ
১. পদের নাম: স্টেনো-টাইপিস্ট
পদসংখ্যা: ৩টি।
বেতন: ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাঁটলিপি ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে।
২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি।
বেতন: ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনা ও রক্ষণাবেক্ষণের কাজে দক্ষতা থাকতে হবে।
৩. পদের নাম: ফটোস্ট্যাট মেশিন অপারেটর
পদসংখ্যা: ১টি।
বেতন: ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ফটোস্ট্যাট মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
আবেদন ফি: অনলাইন ফিসহ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের জন্য নির্ধারিতওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার