ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
পুলিশে ১৪ হাজার পদে নিয়োগ, আসছে বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ১৪ হাজার নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে কর্মকর্তা নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের পরিকল্পনা করছে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ বাহিনীর জনবল সংকট কমানো এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কনস্টেবল ও এসআই পদে পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। এএসপি পদে নিয়োগের ক্ষেত্রে বিশেষ বিসিএসের মাধ্যমে কর্মকর্তা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়সূচি, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হতে পারে। গত সপ্তাহে সচিব কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
সংশোধিত পুলিশ প্রবিধান অনুযায়ী, এত দিন এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতি এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। সেই হিসাবে ৪ হাজার এসআই পদের মধ্যে ২ হাজার পদে বিভাগীয় পদোন্নতি এবং বাকি ২ হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়ার কথা ছিল।
তবে সংশোধিত বিধান অনুযায়ী, এবার বিভাগীয় পদোন্নতির মাধ্যমে কোনো পদ পূরণ না করে সব কটি পদেই সরাসরি নিয়োগ দেওয়া হবে। ফলে পুলিশের ইতিহাসে এই প্রথম এসআই পদের সব পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে ১০ হাজার কনস্টেবল নিয়োগ মিলিয়ে মোট ১৪ হাজার নতুন জনবল নেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
সূত্র জানায়, পুলিশের জন্য ১৪ হাজার নতুন পদ সৃষ্টির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর বুধবার প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়।
১৪টি মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে গঠিত এ কমিটি সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে থাকে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে নতুন পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ১৪ হাজার পদে নিয়োগ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি কনস্টেবল পদে ১০ হাজার নতুন নিয়োগ হবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এসব পদ নতুন করে সৃষ্টি করা হয়েছে।
তিনি আরও বলেন, সরাসরি নিয়োগের সুবিধার্থে পুলিশ প্রবিধান সংশোধন করা হয়েছে। তবে এবারই একবারের জন্য এভাবে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। সরকার প্রয়োজন মনে করলে ভবিষ্যতেও সরাসরি নিয়োগ দিতে পারবে।
এদিকে, পুলিশের এএসপি পদে জনবল সংকট পূরণে বিশেষ বিসিএস নেওয়ার উদ্যোগ রয়েছে সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সম্ভাব্য ৫২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন সহকারী পুলিশ সুপার নিয়োগ দেওয়া হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)