×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

উপাচার্য নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

২০২৬ নভেম্বর ০৪ ১৩:০২:১৮

উপাচার্য নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

ডুয়া ডেস্ক: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে (ইডব্লিউইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) বা উপাচার্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষাবিদদের কাছ থেকে আগ্রহপত্র ও মনোনয়ন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (ইডব্লিউইউ)।

পদের নাম: ভাইস চ্যান্সেলর (উপাচার্য)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং স্কোপাস ইনডেক্সড জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে।

প্রার্থীকে অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ শিক্ষকতা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনায় মোট ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সাধারণত ৬০ বছরের বেশি হওয়া যাবে না। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীকে আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে। যোগ্য প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। এ ছাড়া সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে সার্বক্ষণিক বিনা মূল্যে পরিবহন, বাড়িভাড়া, বিমা, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, ছুটি ও ছুটি নগদায়নের সুবিধা এবং গ্র্যাচুইটি।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ছয় কপি স্বাক্ষরিত জীবনবৃত্তান্ত (সিভি) ও ছবি সংযুক্ত করে আগ্রহপত্র বা মনোনয়ন জমা দিতে হবে। সম্ভব হলে বর্তমান নিয়োগকর্তার মাধ্যমে আবেদন পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারপারসন, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, প্লট এ/২, মেইন রোড, জাহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, ঢাকা-১২১২।

এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন পাঠানো যাবে। ই-মেইল ঠিকানা: [email protected]।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান... বিস্তারিত