×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে নভোএয়ার

২০২৬ নভেম্বর ১৪ ১০:২১:০৪

এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে নভোএয়ার

ডুয়া ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ নভেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ, (ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন)।পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এম.কম/ এমবিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের মাইক্রোসফট অফিসে (এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট) দক্ষ হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।বয়সসীমা: ২৫ থেকে ৩৮ বছর।

কর্মস্থল: যেকোনো জায়গায়।বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর, ২০২৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত