ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পাঁচটি ক্যাটাগরিতে ২০ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা দেশের সব জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মোট পদসংখ্যা ২০টি। আবেদন শুরু হবে ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
পদের নাম, পদসংখ্যা, বেতন ও যোগ্যতা
১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ১টি। বেতনস্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা, গ্রেড ১৩।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
২. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ৬টি। বেতনস্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা, গ্রেড ১৩।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ৩টি। বেতনস্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা, গ্রেড ১৪।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা ৮টি। বেতনস্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা, গ্রেড ১৬।
স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
৫. অফিস সহায়ক
পদসংখ্যা ২টি। বেতনস্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা, গ্রেড ২০।
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা ও আবেদন পদ্ধতি
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। দেশের সব জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের ডিএমপির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। ৫ নম্বর পদের জন্য ফি ৫৬ টাকা। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?