×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু

২০২৬ নভেম্বর ০৮ ১৪:০১:৪৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে মাইগ্রেশন করা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা এ নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহিদুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ৮ থেকে ১২ নভেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধনের জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘New Student Registration’ অপশনে ক্লিক করে প্রদর্শিত পেজে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষ নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ‘Find My Record’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর প্রদর্শিত তথ্য যাচাই করে সঠিক থাকলে ‘New Password’ ও ‘Confirm Password’ নির্ধারণ করে ‘Submit’ করতে হবে। সাবমিট করার পর শিক্ষার্থীর নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানায় ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। প্রাপ্ত ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করলেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে।

নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভিডিও নির্দেশিকা অনুসরণ করতে পারবেন শিক্ষার্থীরা। এ জন্য ফেসবুক ও ইউটিউবে পৃথক ভিডিও নির্দেশিকা দেওয়া হয়েছে।

নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনে শিক্ষার্থীরা [email protected] ঠিকানায় ই-মেইল করতে পারবেন। বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ