×

ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ

২০২৬ নভেম্বর ১২ ১৪:৩৬:২৪

ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন তিন শিক্ষক। এ ছাড়া আরও তিনজন আজ বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। ছয়জনই জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন। তাঁদের পদ ছাড়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘অনুরোধ’ করা হয়েছিল বলে জানা গেছে।

বুধবার পদত্যাগ করা তিন শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। তাঁরা প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া আজ বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করতে পারেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া ছয় সহকারী প্রক্টরের মধ্যে একাধিক জামায়াতপন্থী শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত দুজন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে তাঁরা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তবে দ্য ডেইলি ক্যাম্পাসকে তাঁরা জানিয়েছেন, প্রক্টরের পক্ষ থেকে তাঁদের পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। এর পেছনে তাঁর ওপর ‘ওপর মহলের চাপ’ রয়েছে বলে তাঁদের জানানো হয়। এ কারণে ছয়জনই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

একজন শিক্ষক বলেন, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। এখন থেকে অ্যাকাডেমিক কাজে আরও বেশি মনোযোগ দিতে চান। তবে রাজনৈতিক চাপের বিষয়টি এড়িয়ে যান তিনি।

অন্য একজন শিক্ষক জানান, পদত্যাগের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। প্রক্টরের মাধ্যমে তাঁদের পদ থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তাঁরা পদত্যাগ করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার... বিস্তারিত