ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
খাগড়াছড়িতে দুই সরকারি কার্যালয়ে আগুন
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে আসেন। ততক্ষণে আগুন নেভানোর কাজ শেষ হয়েছিল। আগুনে তাঁর কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপসহ বিভিন্ন কাগজপত্র নষ্ট হয়েছে।
চম্পক কান্তি চাকমা আরও বলেন, পরে ইউএনও, ওসি ও অন্যদের নিয়ে কার্যালয়ের পেছনে গেলে সেখানে একটি কেরোসিনের বোতল ও টিন দেখতে পান। সেখান থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মনে হয়েছে, সরকারি নথিপত্র পোড়ানোর উদ্দেশ্যে ভূমি কার্যালয়ের কানুনগোর নথিপত্র সংরক্ষণের কক্ষে আগুন দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে এটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে হয়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ