×

ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিকাশে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ২৩ নভেম্বর পর্যন্ত

২০২৬ নভেম্বর ১২ ১০:৫৬:৩৪

বিকাশে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ২৩ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: বিকাশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার পদে একজন কর্মী নিয়োগ দেবে। এ লক্ষ্যে গত ১১ নভেম্বর ২০২৬ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১১ নভেম্বর ২০২৬

পদসংখ্যা: ১টি

পদের বিবরণ

পদের নাম: সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার

বিভাগ: সেক্রেটারিয়াল অ্যান্ড করপোরেট গভর্নেন্স

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: আইনে স্নাতক ডিগ্রি (এলএলবি/এলএলএম)।

অন্যান্য যোগ্যতা: কোম্পানি সেক্রেটারি-সংক্রান্ত কার্যপদ্ধতি, করপোরেট নথিপত্র এবং বিধিবদ্ধ নথিপত্র দাখিলের প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। খসড়া প্রণয়ন, নথিপত্র প্রস্তুতকরণ ও রেকর্ড ব্যবস্থাপনায় বলিষ্ঠ দক্ষতা থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগের দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

আবেদন শুরুর তারিখ: ১১ নভেম্বর ২০২৬।

আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০২৬।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন.

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ২ হাজার... বিস্তারিত