×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার, মামলা ৬২টি

২০২৬ নভেম্বর ১৪ ১০:৫৫:৫৪

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার, মামলা ৬২টি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬২টি মামলা করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ২৩ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৫টি মুঠোফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত