ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান।
স্বাগত বক্তব্যে অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “ইতিহাস শুধু অতীতের প্রতিচ্ছবি নয়, বরং ভবিষ্যতের পথনির্দেশক। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করার অঙ্গীকার থেকেই ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্মরণ ও পর্যালোচনা করা প্রয়োজন। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা এবং দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখবে।”
মূল প্রবন্ধে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, “বাংলাদেশের জনগণ স্বাধীনতাপ্রিয়। তারা যখন দেখে কেউ তাদের স্বাধীনতা হরণের চেষ্টা করছে কিংবা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলছে, তখনই তারা গর্জে ওঠে। বাংলাদেশের ইতিহাস মূলত সার্বভৌমত্ব রক্ষার এক নিরন্তর সংগ্রামের ইতিহাস। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত এই সংগ্রামের ধারাবাহিকতা লক্ষ করা যায়। আমাদের অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে সমাপ্ত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, “এই বিপ্লব আমাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করেছে। বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে গেছে। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে একটি শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। সেই লক্ষ্য বাস্তবায়নে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জ্ঞানচর্চার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, “আমাদের চিন্তার দিক থেকে আত্মনির্ভরশীল হতে হবে। আত্মনির্ভরশীলতা আমাদের স্বায়ত্তশাসিতভাবে চলতে শেখায়। অনেক সময় আমাদের সামনে কালো অন্ধকার ঘনিয়ে আসে। সেই অন্ধকার সরিয়ে আলো নিয়ে আসা সম্ভব, আর সেই শক্তি এ দেশের ছাত্র-জনতা। বাংলাদেশের মানুষ বারবার তাদের সম্মিলিত শক্তির স্ফুরণ দেখিয়েছে।”
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এই দেশে যখনই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠেছে, তখনই আমাদের সিপাহি ও জনতা একযোগে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের ইতিহাসে জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বহুমাত্রিক গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
ধন্যবাদ জ্ঞাপনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “জাতীয় ইতিহাস ও সংহতির চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)