ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
নিজস্ব প্রতিবেদক: বিনোদন জগতের অভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল। বিভিন্ন ছবি, ইঙ্গিত ও নানা ‘ক্লু’ ঘিরে তৈরি হয়েছিল কৌতূহল। কে এই গায়িকার জীবনসঙ্গী—এ নিয়ে বারবার আলোচনায় আসে স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূরের নাম। অবশেষে পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা স্বীকার করেছেন আসাদ নূর।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। একই সঙ্গে বিয়ের পেছনের উদ্দেশ্য এবং এ নিয়ে তৈরি হওয়া আলোচনা-সমালোচনারও জবাব দেন।
আসাদ নূর বলেন, বিষয়টি তাঁরা পরিকল্পিতভাবেই সামনে এনেছিলেন। সমাজে প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং এ বিষয়ে মানুষের প্রতিক্রিয়া বোঝাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। এ জন্য বিয়ের মূল তথ্য গোপন রেখে পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছিলেন তাঁরা। এমনকি ছবি আড়াল করা এবং কিছুটা আড়ালে থাকার মধ্য দিয়েও মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন বলে জানান আসাদ নূর।
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহের বিষয়টি সামনে আনতেই তাঁদের এই উদ্যোগ। বিশেষ করে ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাধারাকে নাড়া দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য ছিল।
পারশার পারিবারিক ও সাংস্কৃতিক পটভূমি তুলে ধরে আসাদ নূর বলেন, পারশা তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের অত্যন্ত আদরের। তাঁর বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তাঁর ক্যারিয়ার, যোগ্যতা ও ব্যক্তিগত অর্জনের প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর।
রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও কথা বলেন এই ব্লগার। তিনি দাবি করেন, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তাঁরা অর্থ বা অনুদান নেননি।
এ সময় জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও উল্লেখ করেন আসাদ নূর। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় পারশা ছিলেন আলোচিত ‘পোস্টার গার্ল’। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫ আগস্টের পরও ক্ষমতার মোহে না জড়িয়ে পারশা জুলাইপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা