ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট
বিনোদন ডেস্ক: শনিবার (৭ নভেম্বর) দেশজুড়ে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এ আয়োজনে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড দল প্রায় সাত ঘণ্টা গান পরিবেশন করবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টে অংশ নেবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’, ‘মাইলস’, ‘শিরোনামহীন’, ‘আর্টসেল’, ‘মেকানিক্স’ ও ‘ফিডব্যাক’।
গত দুই বছরে দেশে উন্মুক্ত স্থানে কনসার্টের আয়োজন উল্লেখযোগ্যভাবে কমেছে। নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে অনেক কনসার্ট। এমন পরিস্থিতিতে ‘কনসার্ট ফর সলিডারিটি’ সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে। একই মঞ্চে জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগের সুযোগ নিঃসন্দেহে দর্শক-শ্রোতাদের জন্য বড় চমক।
কনসার্টের খবর জানিয়ে শ্রোতাদের উদ্দেশে ‘ওয়ারফেজ’ ব্যান্ড দল বলেছে, ‘একটি শহর, একটি মঞ্চ সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগীতের সুরে উদযাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন।’
শনিবার কনসার্টের ভেন্যুতে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। সাতটি ব্যান্ডের পরিবেশনা চলবে প্রায় সাত ঘণ্টা ধরে। কনসার্টে প্রবেশ সবার জন্য উন্মুক্ত। ফলে কোনো টিকিট ছাড়াই প্রিয় ব্যান্ডের গান উপভোগ করতে পারবেন সংগীতপ্রেমীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার