ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
আসছে ফারুকীর ‘১৬৮০’, সঙ্গে থাকছেন মোশাররফ করিম?
বিনোদন ডেস্ক: বাংলাদেশের টেলিভিশন নাটকে রাজনৈতিক ব্যঙ্গ ও কমেডির মিশেলে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ধারাবাহিক ‘৪২০’। ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকের জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে নির্মাতা নিয়ে আসেন এর সিক্যুয়েল ‘৮৪০’। সেটিও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে।
এবার সিরিজটির তৃতীয় কিস্তি নিয়ে নতুন ইঙ্গিত দিলেন ফারুকী। নতুন প্রকল্পটির নাম হতে পারে ‘১৬৮০’।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন নির্মাতা। ছবিটি প্রকাশের পর শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, নতুন কোনো কাজের শুটিংয়ে একসঙ্গে হয়েছেন তাঁরা।
ছবির ক্যাপশনে ফারুকী লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’
নির্মাতার এই বক্তব্য থেকেই দর্শকদের ধারণা, ‘৪২০’ ও ‘৮৪০’-এর ধারাবাহিকতায় এবার ‘১৬৮০’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। আর সেই যাত্রায় তাঁর সঙ্গে থাকছেন মোশাররফ করিম। তবে নতুন প্রকল্পটি সিনেমা, নাকি ধারাবাহিক হিসেবে নির্মিত হবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি ফারুকী।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রহস্যের জট খোলেননি নির্মাতা। তিনি বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।’
উল্লেখ্য, ‘৪২০’-এর গল্পে দেখা গিয়েছিল, দুই চোর ঢাকায় এসে কীভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। এতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ অনেকে।
অন্যদিকে, ‘৮৪০’-এ উঠে আসে ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতাদের ঘিরে গল্প। এতে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন নাসির উদ্দিন খান। পাশাপাশি ছিলেন ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।
সব মিলিয়ে এবার দর্শকদের অপেক্ষা ‘১৬৮০’-এর জন্য। ফারুকীর নতুন এই পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা চমক নিয়ে আসে, সেটিই এখন দেখার বিষয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী