×

ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন খায়রুল বাসার

২০২৬ অক্টোবর ২৫ ১৮:৪২:৩৫

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন খায়রুল বাসার

বিনোদন ডেস্ক:নাটকের অভিনেতা খায়রুল বাসার দীর্ঘ অভিনয়জীবনে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ কারণে বিভিন্ন সময়ে তাঁর নাম জড়িয়েছে নানা জনের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রী তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন খায়রুল বাসার। সেখানে সঞ্চালক তাঁর কাছে জানতে চান, তানজিন তিশার সঙ্গে তাঁর বিচ্ছেদ হলো কেন। জবাবে অভিনেতা বলেন, ‘প্রেমই যেখানে ছিল না, সেখানে বিচ্ছেদ হবে কীভাবে।’

খায়রুল বাসার জানান, তানজিন তিশার সঙ্গে আগে যেমন কথা হতো, এখনো তেমন যোগাযোগ রয়েছে। তিশার স্বভাব সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, অভিনেত্রী কিছুটা পাগলাটে ও রাগী।

অন্যদিকে, সাদনিমা বিনতে নোমানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে কি না, জানতে চাইলে সরাসরি ‘না’ বলেন খায়রুল বাসার। তাঁর ভাষ্য, সাদনিমা তাঁর সহশিল্পী। মানুষ হিসেবেও তিনি ভীষণ ভালো ও স্পষ্টবাদী। তবে নায়িকাদের সঙ্গে তাঁকে জড়িয়ে এ ধরনের গুঞ্জন তিনি উপভোগ করেন বলেও স্বীকার করেন অভিনেতা।

প্রায় এক দশকের অভিনয়জীবনে খায়রুল বাসার ‘রোদ বৃষ্টির গল্প’, ‘জলকৌড়ি’, ‘নাইট গার্ড’, ‘বাবুই’ ও ‘শহরে অনেক রোদ’সহ বেশ কয়েকটি আলোচিত নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত