ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
রণবীরের ‘রামায়ণ’ মুক্তি পাচ্ছে আগামী মাসে, ওটিটিতেও দেখার সুযোগ
বিনোদন ডেস্ক: দীপাবলি উপলক্ষে আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে নীতেশ তিওয়ারী পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’। এতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমাটি দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন বিশ্বজুড়ে তাঁর ভক্ত-অনুরাগীরা।
এবার প্রেক্ষাগৃহের পাশাপাশি ঘরে বসেও ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি দেখার সুযোগ থাকছে ভারতীয় দর্শকদের জন্য। সম্প্রতি জিওস্টার ও প্রাইম ফোকাস স্টুডিওর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, সাধারণ মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশনের আওতায় থাকবে না ‘রামায়ণ’। ওটিটিতে সিনেমাটি দেখতে হলে দর্শকদের আলাদাভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।
প্রযোজনা সূত্রে জানা গেছে, নির্মাতাদের প্রথম লক্ষ্য সিনেমাটির বিশাল ক্যানভাস ও জমকালো দৃশ্যপট বড়পর্দায় তুলে ধরা। তাই দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তির পর দর্শকেরা প্রথমে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ পাবেন। এরপর চালু হবে ওটিটিতে দেখার সুবিধা।
এ প্রসঙ্গে জিওস্টারের চেয়ারপারসন নীতা আম্বানি বলেন, ‘রামায়ণ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। যুগ যুগ ধরে এ কাহিনি আমাদের নীতি ও মূল্যবোধের শিক্ষা দিয়ে আসছে। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রতিটি কোণে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
প্রেক্ষাগৃহের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরে সিনেমার প্রযোজক নমিত মালহোত্রা বলেন, ‘আমরা বিশ্বাস করি ‘রামায়ণ’ সিনেমার অভিজ্ঞতা বড়পর্দাতেই সেরা। কিন্তু আমাদের প্রেক্ষাগৃহের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশের সব দর্শকের পক্ষে হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয় না। সে কারণে ওটিটিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে গৃহকোণে বসেও কেউ এ অভিজ্ঞতা থেকে বঞ্চিত না হন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকরের তথ্য চেয়েছে কনস্যুলেট
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩