ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
নানা পাটেকরের স্মরণীয় পাঁচ সিনেমা
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় ও বহুমুখী অভিনেতা নানা পাটেকর আর নেই। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে হিন্দি চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন তিনি। ভারতের গোয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৫ বছর বয়সী এই অভিনেতা।
অপরাধজগতের ভয়ংকর খলনায়ক থেকে শুরু করে হাস্যরসাত্মক চরিত্র—বিভিন্ন ভূমিকায় নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন নানা পাটেকর। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে। এর মধ্যে দর্শকের মনে বিশেষ জায়গা করে নেওয়া পাঁচটি সিনেমা তুলে ধরা হলো।
পরিন্দা
বিধু বিনোদ চোপড়া পরিচালিত ১৯৮৯ সালের অপরাধভিত্তিক সিনেমা ‘পরিন্দা’ নানা পাটেকরের অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দুই ভাই কিষাণ ও কারানের জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয় ছবিটি।
এ সিনেমায় মুম্বাইয়ের নির্মম গ্যাংস্টার আন্না চরিত্রে অভিনয় করেন নানা পাটেকর। তাঁর স্বাভাবিক অথচ তীব্র অভিনয়ভঙ্গি চরিত্রটিকে হিন্দি সিনেমার ইতিহাসে স্মরণীয় খলনায়কদের কাতারে নিয়ে যায়।
অব তাক ছাপ্পান
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘অব তাক ছাপ্পান’ সিনেমায় এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ কর্মকর্তা সাধু আগাশের চরিত্রে অভিনয় করেন নানা পাটেকর। সাধারণ বাণিজ্যিক পুলিশি গল্পের বাইরে গিয়ে সিনেমাটিতে অপরাধ দমনের দায়িত্ব পালন করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে। নানা পাটেকরের বাস্তবধর্মী অভিনয় ছবিটিকে দিয়েছে আলাদা মাত্রা।
ক্রান্তিবীর
নানা পাটেকরের শক্তিশালী অভিনয়ের অন্যতম উদাহরণ ‘ক্রান্তিবীর’। সিনেমাটিতে প্রতাপ নামের এক লক্ষ্যহীন ও মদ্যপ যুবকের ভূমিকায় দেখা যায় তাঁকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই যুবকই সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে।
ছবিতে হিন্দু ও মুসলিমের রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই—এমন বক্তব্যে নানা পাটেকরের সংলাপটি দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে। সংলাপটি এখনো মানুষের মুখে মুখে ফেরে।
অগ্নি সাক্ষী
১৯৯৬ সালের থ্রিলারধর্মী সিনেমা ‘অগ্নি সাক্ষী’তে নানা পাটেকরের সহশিল্পী ছিলেন মনিশা কৈরালা ও জ্যাকি শ্রফ। বিয়ের পর এক নারীর অতীত কীভাবে তাঁর নতুন জীবনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, সেই কাহিনি নিয়েই এগিয়েছে সিনেমাটি।
ছবিতে জটিল মনস্তাত্ত্বিক চরিত্রে নানা পাটেকরের অভিনয় গল্পের রহস্য ও উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। তাঁর চরিত্রায়ণ সিনেমাটির টানটান আবহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওয়েলকাম
গম্ভীর কিংবা রাগী চরিত্রে নানা পাটেকরকে দেখতে অভ্যস্ত দর্শকদের জন্য ২০০৭ সালের ‘ওয়েলকাম’ ছিল ব্যতিক্রমী অভিজ্ঞতা। আনিস বাজমি পরিচালিত এই কমেডি সিনেমায় ডন উদয় শেঠির চরিত্রে অভিনয় করে দর্শকদের হাসিয়েছেন তিনি।
সিনেমাটিতে অনিল কাপুরের অভিনীত মজনু ভাইয়ের সঙ্গে নানা পাটেকরের রসায়ন, হাস্যরসাত্মক সংলাপ ও কমেডি টাইমিং দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়। ছবির এসব মুহূর্ত এখনো মিম সংস্কৃতিতে জায়গা করে আছে।
ক্যারিয়ারের পরবর্তী সময়েও নানা পাটেকর বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় চালিয়ে গেছেন। ‘রাজনীতি’, ‘ওয়েলকাম টু জঙ্গল’ ও ‘ও রোমিও’-এর মতো সিনেমায় তাঁর উপস্থিতিও ভক্তদের প্রশংসা পেয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)