ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। নতুন সূচি অনুযায়ী, বুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর বিইউপির ভর্তি পরীক্ষা হবে ১৬ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।
বুধবার (১৮ নভেম্বর) বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক বলেন, শিক্ষার্থীদের ফল প্রকাশের জন্য পর্যাপ্ত সময় রেখেই আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলে এইচএসসির পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের সঙ্গে ভর্তি পরীক্ষার সূচির কোনো সংঘাত হবে না। কারণ, তাঁদের ফল ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। বুয়েটের ভর্তি কার্যক্রম চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ফলে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে উপাচার্য বলেন, ‘আমরা যখন মিটিংয়ে ছিলাম, তখন আদালতের রায়টি সামনে আসে। খবরটি দেখার পরই তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করি। আমাদের তারিখ আগে ১৬ জানুয়ারি নির্ধারণের বিষয়ে আলোচনা ছিল। রিটের বিষয়টি জানার পর আমরা ১ ফেব্রুয়ারি চূড়ান্ত করি।’
নিজস্ব প্রতিবেদক: তিনি আরও বলেন, ‘আমরা এই রিটে যাব না। কারণ, আমরা তো শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছি।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
এদিকে গত ১৭ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইউপি। আগামী ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
নতুন সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২২ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরীক্ষা নেওয়া হবে। একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা।
পরদিন, ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার আওতায় রয়েছে এফঅ্যান্ডবি, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস), ম্যানেজমেন্ট, বিবিএ-জেনারেল ও এমবিএ। একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজের (এফএমএস) অধীনে ব্যাচেলর অব ফার্মেসি (বি. ফার্ম) কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এর আগে গত ৩১ আগস্ট বিইউপির ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ও ৯ জানুয়ারি বিজনেস স্টাডিজ অনুষদের এবং ২ জানুয়ারি আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল। এ ছাড়া ৮ জানুয়ারি সায়েন্স ও টেকনোলজি অনুষদ, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ, মেডিকেল স্টাডিজ অনুষদ এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছিল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর