ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবিতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকদের একাংশ। ক্যাম্পাসে যেকোনো ধরনের অগণতান্ত্রিক ও সহিংস তৎপরতা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি এবং দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচারের মতো ঘটনার পরও নতুন করে ককটেল হামলা ও বাসে আগুন দেওয়ার অপচেষ্টা চলছে। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা এবং অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইতিমধ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
গণতান্ত্রিক মূল্যবোধ ও পরমতসহিষ্ণুতার চর্চার মাধ্যমে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)