ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন পে স্কেলে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের আওতায় এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ অর্থ বরাদ্দ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।
গত ১১ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ বরাদ্দ চাওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ হাজার ৭১৬ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা প্রয়োজন হবে। তবে ওই অর্থবছরের পরিচালন বাজেটে বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রয়েছে ৭ হাজার ৭৮৩ কোটি ৬ লাখ ১১ হাজার টাকা। ফলে প্রয়োজনীয় অর্থের তুলনায় বরাদ্দে ঘাটতি রয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা।
বর্তমানে বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন স্কেল কার্যকর হলে বর্ধিত বেতন-ভাতা পরিশোধের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া চিঠিতে বলা হয়েছে, বেসরকারি মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও ইবতেদায়ি প্রধান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নতুন শিক্ষক-কর্মচারী নিয়োগ ও এমপিওভুক্তির পাশাপাশি শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর স্কেল, বিএড স্কেল এবং বকেয়া পাওনাও নিয়মিত পরিশোধ করা হচ্ছে। এসব কার্যক্রমের কারণে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা জরুরি।
এ অবস্থায় জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিশেষ কার্যক্রম ‘বেসরকারি মাদ্রাসাসমূহের জন্য মঞ্জুরী’ খাতে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত