×

ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুতই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা: তথ্য উপদেষ্টা

২০২৬ নভেম্বর ১৭ ১২:৪৮:৫৩

দ্রুতই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দ্রুততম সময়ের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কাজে লাগিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে।

গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে অপরপক্ষের কাছ থেকে এখনো কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। গঙ্গা পানি চুক্তির কোনো সম্ভাবনা এখনো দেখছেন না তিনি। এ পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সহিংস কার্যক্রম সরকার সহ্য করবে না। যারা সহিংসতায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলেও জানান তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত