ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
নিজস্ব প্রতিবেদক: ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও দমে যাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ও ২৩তম বিসিএস ক্যাডার মাহবুবা। অসুস্থ শরীর নিয়েই টানা দুই বছর অফিসের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয়েছে এই সরকারি কর্মকর্তাকে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মাহবুবার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। মঙ্গলবার সকালে দেওয়া ওই পোস্টে তিনি নিজের ছোট ননদের মৃত্যুর খবর জানান।
ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, ‘আমার অতি আদরের ছোট ননদ আমাদের পরিবারের সবার ছোট মেয়েটি আজ ভোর সাড়ে ৫ টার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।’
মাহমুদা মিতু জানান, মাহবুবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করে ২৩তম বিসিএসের মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে যোগ দিয়েছিলেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও শারীরিক অসুস্থতা নিয়েই গত দুই বছর অনেক কষ্ট করে অফিসের দায়িত্ব পালন করেছেন তিনি।
এ বিষয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স শেষ করে ২৩তম বিসিএসের মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে যোগ দিয়েছিলেন। অসুস্থতার মধ্যেও গত দুই বছর অনেক কষ্ট করে অফিস করেছেন কাজ করেছেন।’
পোস্টে মাহমুদা মিতু আরও জানান, ২০২৪ সালের ৪ আগস্ট মাহবুবার ক্যান্সার শনাক্ত হয়। এরপর দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পাশাপাশি শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। গত ২৯ তারিখ তাঁর দ্বিতীয় অস্ত্রোপচারও সম্পন্ন হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসার কঠিন সময়ে যারা রক্ত দিয়ে, পাশে থেকে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মাহমুদা মিতু।
তিনি লেখেন, ‘এই কয়েদিন যারা রক্ত দিয়েছেন, পাশে থেকেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।’
পরিবারের এই কঠিন সময়ে মাহবুবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পোস্টের শেষাংশে মাহমুদা মিতু লেখেন, ‘আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। সবার কাছে তার জন্য দোয়ার আর্জি রইল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের