ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে যা বলল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আবেদনকে আইনি ও বিচার বিভাগীয় বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বিষয়টি সেই অনুযায়ী এগিয়ে নেওয়া হবে। অন্যদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনসংক্রান্ত প্রশ্নে তিনি বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সোয়াল।
বাংলাদেশে ফেরার জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন—এমন খবর প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা।
সংবাদ সম্মেলনের শুরুতে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা রয়েছে কি না, কিংবা ঢাকা সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে কি না, তা জানতে চান তিনি। দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় কনস্যুলার সার্ভিসবিষয়ক বৈঠকে বিষয়টি আলোচনার সুযোগ রয়েছে কি না, সে প্রশ্নও করেন ওই সাংবাদিক।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুর প্রকৃত পরিস্থিতি কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’
শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সর্বশেষ আলোচনা সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’
এরপর আরেক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?
জবাবে আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে জয়সোয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে।
ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নও করেন সাংবাদিকেরা। কোনো ব্যক্তিকে নিজ দেশে প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক কি না, জানতে চাইলে জয়সোয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি প্রশ্ন। মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবেন বলে উল্লেখ করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ