ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করা হবে কি না, তা নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাঁরা আরও জানান, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা। এ সময় চাঁদের আলো প্রায় থাকবে না। সামরিক অভিযান পরিচালনার জন্য এমন পরিস্থিতি অনুকূল বলে মনে করছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধ আবার শুরু করা হবে কি না, সে বিষয়ে ওয়াশিংটন ‘সিদ্ধান্ত নেবে’।
ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া এবং ভবিষ্যতে যাতে দেশটি আর কখনো তা পুনরায় চালু করতে না পারে, তা নিশ্চিত করতে আরও হামলা চালানো হবে কি না, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’
এদিকে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রস্তুতি চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে ওয়াশিংটন থেকে এখনো নতুন কোনো নির্দেশনা পায়নি তারা। মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
অন্যদিকে, বৃহস্পতিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে আলাপকালে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না।
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর ঘাঁটি হিসেবে ইরাকের ভূখণ্ড ব্যবহার না করার বিষয়ে বাগদাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- এইচএসসিতে পাস করতে পারেননি প্রায় অর্ধেক পরীক্ষার্থী
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)