ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে ছাড় দিয়েছে ইরান। তবে অন্য দেশগুলোর জাহাজ কবে এই সুযোগ পাবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি তেহরান।
গত মঙ্গলবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম এ তথ্য জানান।
ইরানি সংবাদমাধ্যম আইএসএনএকে তিনি বলেন, এই চার দেশের জাহাজ অবাধে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারছে। এমনকি যুক্তরাষ্ট্রও তাদের জাহাজ আটকাচ্ছে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় ইরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানি আইনপ্রণেতার দাবি, ভারত থেকে ওষুধ এবং চীন থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার বিনিময়ে দেশ দুটির জাহাজ চলাচলে ছাড় দিচ্ছে তেহরান। তবে ভারত ও চীনের জাহাজকে এ জন্য চলাচল ফি দিতে হবে।
অন্যদিকে, কাতারের জাহাজ বিনা ফিতে চলাচল করতে পারবে। ইরাকের জাহাজের ক্ষেত্রে কোনো ফি নেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এই সিদ্ধান্তের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কার্যকারিতা দুর্বল করার চেষ্টা করছে ইরান। বিশেষ করে চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটি ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ কেনে।
তবে ইরানের এই ছাড় যুক্তরাষ্ট্রের অবরোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দর থেকে আসা-যাওয়া করা সব দেশের জাহাজই অবরোধের আওতায় থাকবে। তবে ইরানের বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন জাহাজের চলাচলে কোনো বাধা নেই।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের এই সিদ্ধান্ত মেনে নেবে কি না, তার ওপরই নির্ভর করছে ছাড়ের কার্যকারিতা। ভারত ও চীনের জাহাজ ইরানের বন্দরে যাতায়াতের সুযোগ পেলে মার্কিন অবরোধ বাস্তবায়ন আরও কঠিন হয়ে উঠতে পারে।
এদিকে, চলাচলে ছাড় পেলেই জাহাজের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। গত ৩০ অক্টোবর উপসাগরীয় অঞ্চলে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে। যুদ্ধ শুরুর পর থেকে ওই অঞ্চলে ১২০টির বেশি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থাগুলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- এইচএসসিতে পাস করতে পারেননি প্রায় অর্ধেক পরীক্ষার্থী
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- জাতীয় সংসদে ইউএনডিপির ইয়ং ফেলোশিপ, আবেদন করতে পারবেন যারা