×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও চূড়ান্ত ক্ষমতা আমার: ট্রাম্প

২০২৬ নভেম্বর ০৪ ০৯:১৬:০৫

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও চূড়ান্ত ক্ষমতা আমার: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি দাবি করেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলেও চূড়ান্ত ক্ষমতা তাঁর কাছেই থাকবে।

কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, তারা নিয়ন্ত্রণ পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ তাঁর হাতে রয়েছে। এ ক্ষমতাকে তিনি ‘ভিটো’ বলে উল্লেখ করেন।

ভোট গণনা শুরুর পর কয়েকটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল আসতে শুরু করেছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের অন্তত তিনটি এবং সিনেটে চারটি আসন নিজেদের দখলে নিতে হবে।

জরিপ ও নির্দলীয় বিশ্লেষকদের ধারণা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ডেমোক্র্যাটদের হাতে যেতে পারে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নির্বাচনকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব কারণে ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

কংগ্রেসের দুই কক্ষের নির্বাচনের পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা এবং একাধিক গুরুত্বপূর্ণ গণভোটেও ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকেরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত