×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে না ইরান

২০২৬ নভেম্বর ০১ ১৫:২৭:৪১

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কোনো আগ্রহ ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তাঁর ভাষ্য, কোনো ধরনের চাপ প্রয়োগ করেও তেহরানকে এ বিষয়ে আলোচনায় বসানো যাবে না।

রোববার (১ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পার্লামেন্টের এক অধিবেশনে আলী নিকজাদ বলেন, ইরান ও দেশটির সামরিক বাহিনীর ‘অদম্য শক্তি ও দৃঢ় মনোবল’ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে।

নিকজাদ বলেন, ‘ইরানের এই মহাকাব্যিক প্রতিরোধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মেনে নিতে হবে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, আত্মসমর্পণ করবে যুক্তরাষ্ট্র।’

পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘চাপ যাই আসুক না কেন, পরমাণু ইস্যুতে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের দেওয়ার মতো নতুন কিছুই নেই।’

নিকজাদের ভাষ্য, ‘এই মহান জাতি এরই মধ্যে এ বিষয়ে আলোচনার জন্য শত্রুদের যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর কিছু অংশে অবৈধ বোমা হামলা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত