×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

২০২৬ নভেম্বর ০১ ১৪:০৪:১৯

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ রোববার (১ নভেম্বর) থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করবেন যেভাবে

১. প্রথমে পুনর্নিরীক্ষণের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

২. এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে।

৩. পরবর্তী ধাপে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

ফি জমা দেওয়ার নিয়ম

প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। পেমেন্টের বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ বাটনে পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দিতে হবে না।

আবেদন সংশোধনে সতর্কতা

ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাদ দিতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে তা করা যাবে। এরপর নতুন বিষয় নির্বাচন করা সম্ভব।

তবে একবার ফি জমা দিয়ে আবেদন চূড়ান্ত করার পর নির্বাচিত বিষয় আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত