ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দুর্নীতিতে জড়িত ক্রীড়া সংগঠকদের আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন বিভাগ কাজ করছে। পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ও নিজস্ব উদ্যোগে তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থাকে জবাবদিহির মধ্যে আনতে চায় সরকার।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর আবু সাঈদ স্টেডিয়ামে রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাসব্যাপী নারী ও পুরুষদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ১৫টি ইভেন্ট নিয়ে বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা করা হবে। জেলা ক্রীড়া সংস্থাগুলো সারা বছর এসব ইভেন্ট বাস্তবায়ন করবে। খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে। রংপুর স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপির পাশাপাশি দেশের অন্যান্য স্থানের বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং খেলাধুলার কার্যক্রম আরও গতিশীল করাই এর লক্ষ্য। পাশাপাশি জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলার উপযোগী করা হবে, যাতে সেখান থেকে মানসম্মত খেলোয়াড় তৈরি হতে পারে।
আমিনুল হক বলেন, দেশের আটটি বিভাগের স্টেডিয়াম পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হবে। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। রংপুরে একটি বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা যায় কি না, সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্য নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত হ্যান্ডবল ও ভলিবল খেলোয়াড়দের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি রংপুর আবু সাঈদ স্টেডিয়াম ও রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী ডন, ক্রীড়া সংগঠক মঞ্জুর রহমান আজাদ, জেলা প্রশাসনের কর্মকর্তা, সাবেক খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল